সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান খান বাবা হওয়ার আশা ব্যক্ত করলেন

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে বিভিন্ন সময় বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি এখনো চিরকুমার হিসেবেই পরিচিত। অনুরাগীরা আশা করছেন, এক দিন হয়তো বিয়ে করবেন তিনি। তবে সালমান খানের দৃঢ় অবস্থান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। একাধিক সাক্ষাৎকারে সালমান এ বিষয়ে কথা বলেছেন। তবে বিয়ে না করলেও, বাবা হওয়ার জন্য এখনো সময় রয়েছে বলে জানিয়েছেন বলিউড সুপারস্টার। সম্প্রতি ভাতিজা আরহান খানের পডকাস্টে গিয়ে এমনটাই জানান বলিউডের এ ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। এ সময় আরহানের সঙ্গে তার আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুর দিকে সালমান মজা করে প্রশ্ন করেন, এই পডকাস্ট করে কী হবে? তখন আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে তাদের সন্তানেরা এই কথোপকথন দেখবে। এই কথায় অভিনেতা নিজের সন্তানের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন। অভিনেতা বলেন, তোমাদের বাবা হওয়ার এখনো দেরি আছে। আমারও সময় আছে। খানিকটা বেশিই আছে। অভিনেতার এমন কথা শুনে আরহান ও তার বন্ধুরা একটু অবাক-ই হন। গত ডিসেম্বরে সালমান ৫৯ বছর পূর্ণ করেছেন। তবে তিনি নিজেকে সবসময় যুবকই দাবি করেন। বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফসহ বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গেই সংসার পাতেননি এই অভিনেতা। বেশকিছু দিন ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছে, সালমান নাকি বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন। তবে এ নিয়ে ভাইজান বা ইউলিয়া- মুখ খোলেননি কেউই। যদিও সালমানের বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির থাকেন রোমানিয়ান এই মডেল। সালমান খানের বাবা সেলিম খানকে নিজের বাবার মতোই মনে করেন ইউলিয়া। নিজের ক্যারিয়ারের সাফল্যের জন্য সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা গেছে তাকে। উল্লেখ্য, সালমানকে আগামীতে দেখা যাবে ‘সিকান্দার’ সিনেমায়। এই সিনেমার শুটিং এখনো চলছে। এরইমাঝে বেশ কয়েকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেলেও শুটিং থামিয়ে রাখেননি ভাইজান। এতে সালমান খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রাশমিকা মন্দানাকে।


এই বিভাগের আরো খবর