সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণী বক্স অফিসে চলছে ‘থানডেল’ ঝড়

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দক্ষিণী সিনেমা ‘থানডেল’ মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে ঝড় তুলেছে। দ্বিতীয় দিনেই এটি বক্স অফিস কাঁপাচ্ছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চান্দু মনডেতি। ‘থানডেল’ সিনেমাটিতে ২০১৮ সালের একটি সত্য ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। গত শুক্রবার মুক্তির প্রথমদিনে ‘থানডেল’ ২১ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা। নাগা চৈতন্য ও সাই পল্লবী ২০২১ সালে ‘লাভ স্টোরি’ নামের দক্ষিণী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর নির্মাতাদের কাছে এ জুটির চাহিদা বেড়ে যায়। ‘থানডেল’ সিনেমায় নাগা চৈতন্যকে ‘থানডেল রাজু’ ও সাই পল্লবীকে ‘বুজ্জি থালি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।


এই বিভাগের আরো খবর