সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রুক্নিণী হাসপাতালে ভর্তি হলেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সম্প্রতি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্নিণী মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই থেকে তিনি ভীষণ জ্বরে ভুগছেন। কিন্তু তাতেও কাজ থামিয়ে রাখেননি এ অভিনেত্রী। রোববার সকালে রুক্নিণী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এটি দেখে তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। পোস্টে তিনি হাসপাতালে শুয়ে থাকা ছবি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রুক্নিণীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হাতে স্যালাইন চলছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাল ছাড়িনি, এখনো লড়ে যাচ্ছি।’ রুক্নিণীর সেই ছবি শেয়ার করে নির্মাতা রামকমল মুখোপাধ্যায় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘তুমি প্রকৃত অর্থে একজন যোদ্ধা রুক্নিণী। মনে আছে, আমাদের সিনেমার সেই সংলাপটা- এই জেদটা কোনোদিন ছাড়িস নে।’ নির্মাতার পোস্টেও অনেকে রুক্মিনির দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা। জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্নিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল। শারীরিক অসুস্থতার কারণেই সম্প্রতি ‘খাদান’ সিনেমার সাফল্য উদযাপন পার্টিতে দেরিতে এসেছিলেন এ অভিনেত্রী। তারপরই হাসপাতালে ভর্তি হন তিনি। বিগত ৪০ দিন ধরে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন রুক্মিনি। কলকাতার বিভিন্ন প্রান্তে টিমের সঙ্গে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। মুক্তির পর যখন দর্শক- সমালোচকরা প্রশংসা করছেন, তখনো বিশ্রাম নেননি রুক্নিণী। প্রতিদিন কাজের মধ্যে ডুবে থেকেছেন। একটানা এমন শারীরিক ধকলের জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর