সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব (সাংগঠনিক) থানা শাখার উদ্যোগে শুক্রবার (৭ ফেব্রæয়ারি) রাতে উপজেলার ডাকবাংলা মোড়স্থ ছাত্রশিবিরের কার্যালয়ে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম। ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানা ও বাগেরহাট সদর উত্তর (সাংগঠনিক) থানা শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান রনি। এসময় ফকিরহাট পূর্ব (সাংগঠনিক) থানা শাখার সাবেক সভাপতি শেখ ফরহাদ হোসেন, ইমরান হুসাইন, শেখ বাদশা, আনাস হুসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর