সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : বিশ্বে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় এমন চিত্র সামনে এসেছে। শুক্রবার বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি। তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে। সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। মূলত সরবাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে। তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে। এদিকে গতকাল শুক্রবার তেলের দাম কিছুটা বেড়েছে। তবে টানা তিন সপ্তাহের মতো পতনের দিকে রয়েছে তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থিতিশীল রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা এক শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সপ্তাহের ভিত্তিতে ২ দশমিক ৩ শতাংশ পতনের দিকে রয়েছে। ওয়েস্ট টেঙ্াস ইন্টারমিডিয়েটের দাম ৬৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যা সপ্তাহেরভিত্তিতে ১ দশমিক ৭ শতাংশ কম। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর