সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ঋত্বিকের সাথে আততায়ীর হাতাহাতি!

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

অনেকটা সাইফ আলি খানের বাড়িতে হামলার মতোই ঘটনা ঘটল টালিউডে। দিন-দুপুরেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে আততায়ীর আগমন! সামাজিক মাধ্যমে সেই খবর নিজেই এসে জানালেন ঋত্বিক। তবে এ ঘটনায় সুস্থ রয়েছেন অভিনেতা! সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন ঋত্বিক। সেখানে তিনি বলছেন, তিনি বেলকনিতে বসে একটি বই পড়ছিলেন। এরপরে ঋত্বিক সেখান পানি আনতে উঠে পড়েন। ঋত্বিকের সন্দেহ হয়, তখন বেলকনি দিয়ে কেউ একজন প্রবেশ করেছে। একপর্যায়ে ঋত্বিকের পাশাপাশি চলে আসেন তিনি। হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন ঋত্বিক। তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই। ঋত্বিক জানান, তার সঙ্গে হাতাহাতিও হয়ে যায় ওই আততায়ীর। এরপরে ওই আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। জানা যাচ্ছে, হাতাহাতি হলেও ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। সে কারণেই আহত হননি ঋত্বিক। তবে ঋত্বিক এরপরে সিসিটিভি ফুটেজে দেখতে পান ওই লোকটিকে। সেই ভিডিওটিও প্রকাশ্যে এনেছেন ঋত্বিক। সেখানে দেখা যাচ্ছে, একজন সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যাচ্ছে। যেমনটা ঘটেছিল সাইফ আলি খানের বাসায়। এরপরে সেই ব্যক্তি আবার ফিরে আসেন, আর তারপরেই উদঘাটন হয় আসল রহস্য। ওই ব্যক্তি ফিরে এসে ক্যামেরার সামনে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা দেখা যায়, সেটি আসলে নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’-র প্রকাশ মাত্র। হামলার ঘটনা একেবারেই সাজানো। অভিনব এই উপায়ে ছবির প্রচার করতে চেয়েছেন ঋত্বিক। সামনেই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’। এই ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক। এছাড়াও, এই ছবিতে রয়েছেন, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতারা।


এই বিভাগের আরো খবর