সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপূর্ব’র চালচিত্র ওটিটিতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় নাম লিখিয়ে নিলেন। ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত বছর ২০ ডিসেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি। সিনেমাটি দিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় বাংলাদেশি এই অভিনেতার। এবার বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে ছবিটি। শোনা যাচ্ছে, চলতি মাসেই হইচই নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। ফেব্রুয়ারির ২১ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর ফলে ঘরে বসেই দেখা যাবে ছবিটি। এদিকে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অপূর্ব। সেখান থেকে ফিরে ব্যস্ত হবেন নাটকের কাজ নিয়ে। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে একাধিক নাটকের কাজও রয়েছে অভিনেতার হাতে। ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে কাজ করে বড় পর্দায় অভিষেক হয় জিয়াউল ফারুক অপূর্বর। এরপর আর তাকে সিনেমায় দেখা যায়নি। বর্তমানে ওটিটির কাজ নিয়েও রয়েছে তার ব্যস্ততা।

 


এই বিভাগের আরো খবর