সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে
বঙ্গবন্ধুর ম্যুরাল ও পলাতক সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের স্ত্রী রূপা
চৌধুরীর নামে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌর পার্কের ভিত্তিপ্রস্তর ও নামফলক
ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ ছাত্র-জনতা। কয়েক শত ছাত্র-জনতা মিছিল
করে শহরের নাগেরবাজারে দড়াটানা নদীর তীরে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর, নাম
ফলক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধুর মুরাল ভেঙ্গে গুড়িয়ে
দেয়। একই দিন মোংলায় পৌর শিশুপার্ক মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও
উপজেলা পরিষদের সামনে নির্মত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে দিয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুব্দ জনতা।
অপর দিকে জেলার রামাপাল উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
সাধারন সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের শ্রফলতলা গ্রামের বাড়ীতে ভাংচুর,
রামপাল আওয়ামী লীগ অফিসে আগুন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে
বঙ্গবন্ধুর ম্যুরাল ও পলাতক সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের স্ত্রী রূপা
চৌধুরীর নামে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌর পার্কের ভিত্তিপ্রস্তর ও নামফলক
ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ ছাত্র-জনতা।
প্রতিবাদকারীরা ‘জ্বালোজ্বালো আগুন জ্বালো, ভেঙ্গে দেও গুড়িয়ে
দেও-ফ্যাসিবাদের আস্তানা, ভারত থেকে ধরে এনে পলাতক খুনি হাসিনার ফাঁসি
দিতে হবে, দিল্লী না ঢাকা- ঢাকা ঢাকা’ এমন নানা শ্লোগান দেয়।
এসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নের্তৃবৃন্দ বলেন, শেখ মুজিবের
ম্যুরাল ও শেখ পরিবারের সদস্যদের নামে ভিত্তিপ্রস্তর, নামফলকগুলো
ফ্যাসিবাদের প্রতীক। দেশকে সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত করতে এগুলো ভেঙ্গে
ফেলা হচ্ছে


এই বিভাগের আরো খবর