সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলে আগুন লেগে নাইজেরিয়ায় ১৭ শিশুর মৃত্যু

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : উত্তর নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শিশু নিহত হয়েছে। কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য জামফারা রাজ্যের কাউরান নামোদা শহরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে কাছের একটি বাড়িতে প্রথমে আগুন লাগে এরপর তা স্কুলে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ১০-১৬ বছর বয়সী শিশুরা ঘুমাচ্ছিল। কর্তৃপক্ষ বলছে, তারা আগুন লাগার কারণ তদন্ত করছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল কিন্তু আগুনের ফলে ইতিমধ্যেই উল্লেখযোগ্য হতাহতের ঘটে যায়। পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেছেন, আগুন নেভাতে হিমশিম খেয়েছে কর্মীরা। তিনি বলেন, ‘দমকলকর্মীরা সময়মতো উপস্থিত হলেও, বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, স্কুলে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। তারা বলেছেন, অনেক শিক্ষার্থী জামফারা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কৌরা নামোদার আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এসেছে। সূত্র


এই বিভাগের আরো খবর