সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে যা বললেন পরীমণি

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সমসাময়িক বিভিন্ন ইস্যুেত সরব থাকেন তিনি। যেসব কারণে কখনো হন সমালোচিত, কখনো হন প্রশংসিত। গত বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবরের বাড়িতে ভাঙচুর চালায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলে বিভক্ত হতে দেখা গেছে। কেউ কেউ ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙার পক্ষ নিয়েছেন, কেউ সমালোচনা করেছেন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অবশ্য দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক আমিন। অপর একটি স্ট্যাটাসে পরীমণিকে লিখতে দেখা যায়, গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে। এরপর পরী উল্লেখ করেন, এভাবে নয়! এভাবে কিছু ঠিক হয় না, প্লিজ! এই স্ট্যাটাসের পর পরীমণির কমেন্টবক্সে  ঝড় বয়ে যেতে দেখা গেছে। যার অধিকাংশই নায়িকাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য। যে কারণে বাধ্য হয়ে পরে ফেসবুক থেকে একটি পোস্ট ডিলিট করে ফেলেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর