সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। পরিবার কল্যান সহকারি শামীম আরার লাগাতার অনিয়মের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে এ দপ্তরে কর্মরত ৮৭জন কর্মকর্তা-কর্মচারি অংশ গ্রহন করেন। পরে তারা প্রেসক্লবে লিখিতভাবে অভিযোগও করেন। এদের মধ্যে পরিবার কল্যাণ সহকারী , পরিবার পরিকল্পনা পরিদর্শিকা , পরিবার কল্যান পরিদর্শিকা কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

ক্ষুব্ধ কর্মচারিরা বলেন, ‘শামীম আরার অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণ জানতে চাইলে এবং তাকে অফিসের দায়িত্বে আন্তরিক হবার অনুরোধ জানালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেককে তিনি(শামীম আরা) বিভিন্নভাবে হেস্থা করতে শুরু করেছেন। তার স্বামী মিজানুর রহমানও মোবাইল ফেনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন পরিপরিকল্পনা বিভাগে কর্মরত সদস্যরা।

অনতিবিলম্বে শামীম আরার বিরুদ্ধে আনীত অফিযোগের তদন্ত ও তার বিচার করা না হলে শীঘ্রই কর্মবিরতিতে যাবারও ঘোষণা দিয়েছেন এসব কর্মকর্তারা। সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা পরিবার কল্যান সহকারি সভানেত্রী নাজমা খানম, এমদাদুল হক তপু ও এফপিআই জুয়েল আজাদ।


এই বিভাগের আরো খবর