Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেঁচে থাকি হরিণ স্বভাবে

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৪ Time View
জিয়া সাঈদ
হয়তো কোনো ডাক দাবিতে
সংঘের জাহাজ ভিড়বে আবার
দু-একদিন কোরাস কল্লোল –
রঞ্জনের রাত
আবার রুমাল উড়াতে উড়াতে
চলে যাবে দীর্ঘ অন্তরালে
এই যে শব্দপ্রদীপ
জ্বেলে যাচ্ছি পাতায় পাতায়
সেও কি কালের ফেরে
ক্রমাগত যাবে না নিভে ?
মমতার ওমে নামা ঘুম –
ঘুমের শান্তি আরো গভীর –
গভীরতর ঘুমে মিলিয়ে যাবে
আহরণ যাবে
আরোহণ যাবে
সবই তো মনে হয় লীন হয়ে যাবে ;
তবু এক কুহক থেকে বেরিয়ে আজো
আরেক কুহকের জালে জড়িয়ে পড়ি
হত হরিণের রক্ত মুছে গেলে – যেভাবে আবার
সঙ্গী হরিণেরা আসে অভ্যস্ত অঞ্চলে
যেভাবে আবার
নদীর পাড়ে নতুন ঘাসে
মেতে ওঠে আহ্লাদে
সেভাবেই মজে থাকি
জীবনের আরকে কোরকে
বেঁচে থাকি হরিণ স্বভাবে….
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

বেঁচে থাকি হরিণ স্বভাবে

Update Time : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
জিয়া সাঈদ
হয়তো কোনো ডাক দাবিতে
সংঘের জাহাজ ভিড়বে আবার
দু-একদিন কোরাস কল্লোল –
রঞ্জনের রাত
আবার রুমাল উড়াতে উড়াতে
চলে যাবে দীর্ঘ অন্তরালে
এই যে শব্দপ্রদীপ
জ্বেলে যাচ্ছি পাতায় পাতায়
সেও কি কালের ফেরে
ক্রমাগত যাবে না নিভে ?
মমতার ওমে নামা ঘুম –
ঘুমের শান্তি আরো গভীর –
গভীরতর ঘুমে মিলিয়ে যাবে
আহরণ যাবে
আরোহণ যাবে
সবই তো মনে হয় লীন হয়ে যাবে ;
তবু এক কুহক থেকে বেরিয়ে আজো
আরেক কুহকের জালে জড়িয়ে পড়ি
হত হরিণের রক্ত মুছে গেলে – যেভাবে আবার
সঙ্গী হরিণেরা আসে অভ্যস্ত অঞ্চলে
যেভাবে আবার
নদীর পাড়ে নতুন ঘাসে
মেতে ওঠে আহ্লাদে
সেভাবেই মজে থাকি
জীবনের আরকে কোরকে
বেঁচে থাকি হরিণ স্বভাবে….