সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ন্সের রেকর্ড গ্র্যামির মঞ্চে

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল এই আসর। ৬৭ তম এই আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই সেরা অনুষ্ঠান। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। এবার গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পেয়েছেন এই শিল্পী। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। মার্কিন পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। মূলত, ৬৭তম গ্র্যামির জৌলুস আরও বাড়িয়ে তুলেছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলি মনোনয়ন আর কেউ পাননি।


এই বিভাগের আরো খবর