সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অর্জুন কাপুর বিয়ে করা নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

পাঁচ বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার। তবে সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে গিয়ে কাকতালীয় ভাবে দু’জনের আবারও দেখা হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে তারা ভাবছে আবারও এক হতে চলেছে এ তারকা জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে সিনেমা সংক্রান্ত প্রশ্নের পাশাপাশি বিয়ের পরিকল্পনাও জানতে চাওয়া হলে অর্জুন বলেন, ‘এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে আমি প্রথমেই সবাইকে জানাবো।’ তার কথায়, ‘তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়। ব্যক্তিগত জীবন নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি। বাকিদের আমার জীবন নিয়ে কথা বলার সুযোগ দিয়েছি। তবে আপাতত আর জীবন নিয়ে কথা বলতে চাই না।’ মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই অর্জুন ঘোষণা করেন তিনি সিঙ্গেল। সেই প্রসঙ্গ টেনে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এসব নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। আমি আপাতত কাজে মন দিতে চাই। আর কাজ নিয়েই কথা বলতে চাই।’


এই বিভাগের আরো খবর