সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে কোল্ডপ্লের কনসার্টে মারামারি, বইছে নিন্দার ঝড়

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ভারতে সদ্যই ট্যুর শেষ করল ব্রিটিশ পপ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বাইসহ আরও চার জায়গায় পারফর্ম ছিল ব্যান্ডদলটির। গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল তাদের শেষ শো। শেষ দিনের পারফর্মে ভারতের কনসার্টের ইতিহাসে রেকর্ড গড়ে এই ব্রিটিশ ব্যান্ড। সেই অনুষ্ঠান থেকে ইতোমধ্যেই দর্শকদের উন্মাদনার বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু তার মধ্যে একটি ভিডিও বেশ আলোচনা সৃষ্টি করে। সেই ভিডিওতে দেখা যায়, শ্রোতাদের একদল কনসার্ট চলাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় সেই ভেন্যু। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, কোল্ডপ্লের কনসার্টে কয়েকজন মারপিটে জড়িয়ে পড়েন। তখন ‘ভিভা লা ভিদা’ গানটি গাচ্ছিলেন কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন। এরই মধ্যে আচমকাই দুই ব্যক্তি একে অপরকে কিল, ঘুষি, চড়, মারা শুরু করেন। এ সময় অপর এক ব্যক্তি যুবকের হাতে কামড় বসিয়ে দেন। তাদের মধ্যে মারপিট যখন ব্যাপক আকারে ধারণ করে, সে সময় নারীসহ কয়েকজন থামানোর চেষ্টা করেন। পরে জানা যায়, ধূমপানকে কেন্দ্র করে নাকি এমন রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে। সেই ভিডিওটি পোস্ট করে নেটিজেনরা মন্তব্য করেছেন, কনসার্ট আদতে আনন্দ, মজা এবং বন্ধুত্বের মুহূর্ত হওয়া উচিত। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে সমস্ত মূল্যবোধ বিসর্জন দেওয়া হয়েছে! এ ধরনের শ্রোতারা বিষাক্ত ও বিপজ্জনক। দুর্ভাগ্যবশত এটা ব্যান্ডের জন্য মোটেও ভালো প্রচার নয় এবং সর্বোপরি এই দাগ তো চিরকাল থেকে যাবে।


এই বিভাগের আরো খবর