সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধি: / ২০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে পৌরসভার সোলমবাড়িয়া গ্রামের ইটালি প্রবাসি মো. রুবেল শেখের বাড়িতে হানা দেয় ডাকাত দল।

অজ্ঞাত ডাকাতেরা প্রথমে পাকা ভবনের জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে। পরে ঘরের ৩টি কক্ষের দরজা ভেঙ্গে একটি কক্ষে থাকা প্রবাসি রুবেল শেখের মা মহিমা বেগম(৫৫) ও খালাতো বোন তাবাস্সুম আক্তারকে(১৩) বেধে সবকিছু তছনছ করে ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি কম্বল হাতিয়ে নেয় বলে মহিমা বেগম জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ওসি মো. রাকিবুল হাসান ডাকাতির কথা স্বিকার করে বলেন, ওই বাড়ির আসেপাশে কোন ঘর ও বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বি  মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর