সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জ ৬ পরিবারকে হয়রানির অভিযোগ

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৬টি পরিবারকে স্থানীয় একটি প্রভাবশালী মহল হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারগুলো হচ্ছে হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামের আনিছুর রহমান বেপারী, বাদশা বেপারী, হেমায়েত হোসেন, মো. হায়দার মাতুব্বর, মো. বাবুল মাতুব্বর ও মো. আলাউদ্দিন মাতুব্বর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে ভূক্তভোগী ওই পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে তারা বলেন, একই গ্রামের শত্রুপ ক্ষের লোকের সাথে আতাত করে একটি প্রভাবশালী মহল আনিসুর রহমান ও তার স্বজনদের জমিজমা ও বসতবাড়ি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যার অংশ হিসেবে তাদের জমি দখল ও পৈত্রিক সূত্রে দখলে থাকা ভিটেবাড়ী থেকে উচ্ছেদের জন্য একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করছে।


এই বিভাগের আরো খবর