সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লেডি গাগা ভক্তদের জন্য নতুন অ্যালবাম নিয়ে আসছেন

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা আগামী ৭ মার্চ প্রকাশ করতে যাচ্ছেন তার সপ্তম মিউজিক অ্যালবাম ‘মেহ্যাম’। গত সোমবার রাতে নিউইয়র্ক এবং লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এমন ঘোষণা দেওয়া হয়। অ্যালবামটির ব্যাপারে লেডি গাগা বলেন, ‘এ অ্যালবামটি শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি আমি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো আমার শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীল এই কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরোগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না, তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে। আসন্ন অ্যালবামে মোট ১৪টি গান থাকবে, যার মধ্যে পূর্বে প্রকাশিত ‘ডিজিস’ এবং ‘ডাই উইথ এ স্মাইল’ গান দুটি আগেই রিলিজ হয়েছিল। এদিকে আজ বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘ফায়ার এইড’ কনসার্টে অংশগ্রহণ করার কথা রয়েছে লেডি গাগার। এই কনসার্টে তার পাশাপাশি বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, স্টিভি নিঙ্, জোনি মিচেলসহ অন্য শিল্পীরা মঞ্চ মাতাবেন। ‘ফায়ার এইড’ কনসার্টের মূল উদ্দেশ্য হলো লস অ্যাঞ্জেলসে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কমিউনিটির জন্য তহবিল সংগ্রহ করা।


এই বিভাগের আরো খবর