সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বালডোনি অবশেষে লাইভলির কাছে ক্ষমা চাইলেন

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

হলিউডে এই মুহূর্তে বহুল আলোচিত ঘটনার একটি পরিচালক ও অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে অভিনেত্রী ব্লেক লাইভলির আনা অভিযোগ। অভিনেত্রী দাবি করেছেন, সিনেমার শুটিং সেটে বালডোনি তাকে যৌন হেনস্তা করেছেন। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। দুই পক্ষই জড়িয়েছেন আইনি লড়াইয়ে। এবার আইনি লড়াইয়ের মধ্যে একটি নতুন বিষয় সামনে এসেছে। জাস্টিন বালডোনি ক্ষমা চাইলেন ব্লেক লাইভলির কাছে। ভ্যারাইটি বলছে, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির পরিচালক বালডোনি একটি ভয়েস নোটে লাইভলির লেখা এডিট করে প্রকাশ করার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ছয় মিনিটের ভয়েস মেসেজে বালডোনি দুঃখ প্রকাশ করেছেন। অনুশোচনাও জানিয়েছেন। ভয়েস নোটে বালডোনি তার ভুলগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি একদম নিখুঁত নই। আমিও ত্রুটিপূর্ণ মানুষ। আমি ভুল করব। আমি ভুল কথা বলব। কিন্তু আমি ক্ষমাও চাইব এবং নিজেকে শোধরে নিতে চাইব।’ বালডোনি সেই নোটে আরও বলেন, তারা একে অপরের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন। তবে টেঙ্ট এবং ভয়েস নোটের মাধ্যমে যোগাযোগের চ্যালেঞ্জগুলো তাদের একে অপরকে পুরোপুরি বুঝতে সাহায্য করেনি। অনেক মিসটেক হয়েছে। তিনি বলেন, ‘আমি মানুষের সাথে থাকতে ভালোবাসি। সবার মুখোমুখি থাকতে পছন্দ করি। আশা করছি ভবিষ্যতে লাইভলির সঙ্গে ভালো সময় কাটবে। শুটিংয়েও আমরা ভালো সম্পর্ক তৈরি করতে পারব।’ লাইভলিকে ঘিরে বিতর্কটি প্রথম উঠে আসে বালডোনির ৪০০ মিলিয়ন ডলার মূল্যের মামলা থেকে। সেখানে তিনি লাইভলি এবং তার স্বামী রায়ান রেনল্ডসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বালডোনি ওই মামলায় কিছু টেঙ্টের কথা বলেছিলেন। লাইভলি দাবি করেন সেগুলো ছিল মনগড়া এবং বালডোনির সেগুলো এডিট করেছেন। এরপর তারা জনসমক্ষে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়েন। লাইভলি যৌন হয়রানি এবং প্রতিশোধমূলক অভিযোগ দায়ের করেছেন বালডোনির বিরুদ্ধে। আর বালডোনি লাইভলির বিরুদ্ধে মানহানি এবং চাঁদাবাজির অভিযোগ করেছেন। আইনি লড়াই এখনো চলমান।


এই বিভাগের আরো খবর