সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাহ্নবী কাপুর এবার রণবীরের সাথে পর্দা শেয়ার করতে যাচ্ছেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেতা রণবীর কাপুরের ক্যাসানোভা ভাবমূর্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক করে সবসময়ই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলিয়া ভাটকে বিয়ে করে সংসার পেতেছেন। বাবাও হয়েছেন এক কন্যার। তবে রোমান্টিক বয়ের তকমাটা সরছে না। তার এই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাচ্ছে একটি অতিপরিচিত কন্ডোম উৎপাদক সংস্থা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, রণবীর কাপুরকে তারা মডেল হিসেবে বাছাই করেছেন। তাদের নতুন বিজ্ঞাপনে রণবীরকে হাজির করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, রণবীরের সঙ্গে রোমান্টিক গল্পের বিজ্ঞাপনটিতে দেখা যাবে কাপুর বাড়ির মেয়ে জাহ্নবীকে। শ্রীদেবী কন্যা লাস্যময়ী হিসেবে এরইমধ্যে পর্দায় ঝলক দেখিয়েছেন। তার উপস্থিতি উপভোগ করেন দর্শক। তাই দর্শককে আকৃষ্ট করতে রণবীর কাপুরের সঙ্গে জাহ্নবীকেই বেছে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার মনে করেন, চেহারা এবং ব্যক্তিত্বের জন্য তাদের পণ্যের প্রচারে রণবীর কাপুর ও জাহ্নবী কাপুর একদম উপযুক্ত। দুই তারকার ইমেজ ক্রেতাদের কাছে তাদের পণ্যটিকে আকর্ষণীয় করে তুলবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই রণবীর ও জাহ্নবীকে প্রস্তাবও দিয়েছে। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত উত্তর আসেনি। এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে। এ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘দেবারা’ ছবিতে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু কাজ।


এই বিভাগের আরো খবর