সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়’-পূর্ণিমা

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তার চলচ্চিত্রে আগমন ঘটে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার দিয়ে’ সিনেমার মাধ্যমে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পূর্ণিমা বেশ সরব রয়েছেন। সম্প্রতি তিনি কিংবদন্তী সংগীতশিল্পী শবনম মুশতারীনকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে পূর্ণিমা উল্লেখ করেছেন, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়।’ তার কথায়, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয় যখন আপনার মতো কিংবদন্তী শিল্পী (শবনম মুশতারীন) বলেন, ‘পূর্ণিমা তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজ আমি দেখেছি।’ পূর্ণিমা বলেন, ‘আমাদের একজন শবনম আছেন, এটাই আমাদের গর্বের বিষয়। আপনার সান্নিধ্যে এসে সময় কাটিয়েছি। এই পরম ভালোলাগার স্মৃতি শ্রদ্ধার সাথে লালন করবো আমার হৃদয়ে।’ শেষে লিখেছেন, ‘প্রিয় শবনম ম্যাম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক দোয়া, ভালোবাসা।’ প্রসঙ্গত, শবনম মুশতারী নজরুল সংগীত শিল্পী। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি নজরুল পদক লাভ করেন।


এই বিভাগের আরো খবর