সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতীয় নৃত্য পরিচালক পাকিস্তান থেকে হুমকি পেলেন

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দিন কয়েক আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের নৃত্য পরিচালক রেমো ডি সুজা। শোনা যায়, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে হুমকি আসে তার কাছে। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি এই পরিচালক। এই হুমকির আবহের মাঝেই মহাকুম্ভে যোগ দিতে যান রেমো। সম্পূর্ণ কালো বস্ত্রে সেখানে ধ্যান করেন তিনি। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। সেই মুহূর্তের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন রেমো। সেখানে তাকে নদীতে ডুব দিতেও দেখা যায়, হাত জোড় করে সূর্যপ্রণাম করেন তিনি। পাকিস্তান থেকে হুমকি আসায় অনুরাগীরাও তার জন্য চিন্তিত হয়ে পড়েন। তাই অনুরাগীরা মনে করছেন, হুমকি পাওয়ার পর পরই রেমোর মহাকুম্ভে ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। সম্প্রতি সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর থেকে বলিউডে বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই এই হুমকিবার্তা যেন আরও আতঙ্ক ছড়িয়েছে। রেমো ডিসুজার কাছে আসা হুমকিবার্তায় বলা হয়েছিল,‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের ওপর নজর রাখছি।’ শুধু রেমো নয়, এই হুমকি এসেছিল কপিল শর্মা ও রাজপাল যাদবের কাছেও। যদিও কেউই এখনও এই হুমকির কোনও প্রতিক্রিয়া দেননি।


এই বিভাগের আরো খবর