সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আ. লীগের ২ নেতা ও ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে। এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন বি এম সুলতান মাহমুদ। এসময় প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, মনোয়ার হোসেন তামিম, এস এম মইনুল করিম ও শাইখ মাহদী উপস্থিত ছিলেন। পরে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে দুজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। আর বাকি ছয়জন পুলিশ। তিনি বলেন, ঢাকায় সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। পিটিশনে আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর