সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সৃজিতের সাথে ঋতাভরীর সাক্ষাৎ নিয়ে চলছে গুঞ্জন

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বছর চারেক আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন ওপার বাংলার নামী পরিচালক সৃজিত মুখার্জি। তাদের এই ভালোবাসার সংসারে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে, শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। এরই মধ্যে কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিকা টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে বুকে জড়িয়ে একটি পোস্ট দেন সৃজিত। আর তা থেকে শুরু হয় নয়া জল্পনা! প্রশ্ন বাঁধে, মিথিলা-সৃজিতের এই দূরত্বের মাঝে প্রাক্তনকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরিচালক? ঋতাভরীর সঙ্গে সেলফি তুলে সেই পোস্টে সৃজিত লিখেছিলেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছ? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’ সৃজিতের সেই বার্তা পড়ে অনুরাগীরা ধরে নিয়েছিলেন, বহুদিন পর মুখোমুখি সৌজন্য সাক্ষাৎ হলো তাদের। এর মাধ্যমে হয়তো পুরোনো বন্ধুত্বকেও ঝালিয়ে নিতে চাচ্ছেন সৃজিত। কিন্তু টালিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে, সৃজিত-ঋতাভরীর সেই সাক্ষাতের কারণ নাকি ভিন্ন! শুধু বন্ধুত্ব বা প্রেম ঝালিয়ে নেওয়াটা নয়, সেই সাক্ষাতের মাঝে নাকি তারা কাজের কথাও বলেছেন! শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে দেখা যেতে পারে ঋতাভরীকে। প্রযোজক রানা সরকারের এই ছবির কাজ পিছিয়ে ছিল বহুদিন ধরেই। আবার শোনা যাচ্ছে, সেই ছবির শুটিং নাকি এ বছরই শুরু করবেন তারা। কিন্তু প্রযোজক দিলেন অন্য ইঙ্গিত! ভারতীয় গণমাধ্যমকে জানালেন, ছবি নিয়ে বলার সময় এখনও আসেনি। যথা সময়ে সকলে সব জানতে পারবেন।


এই বিভাগের আরো খবর