সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়ার ‘বাগান বিলাস’ আসছে ২৭ জানুয়ারি

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিনোদন: জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত, এবার জানালেন মুক্তির সময়। ২৫ জানুয়ারি (শবিবার) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।” ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল। উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।


এই বিভাগের আরো খবর