সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইফ ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি হারাতে যাচ্ছেন

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিনোদন: ডাকাতি এবং ছুরিকাঘাতে আহত হওয়ার পর লীলাবতি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিরাপদে বান্দ্রার বাসায় ফিরেছেন অভিনেতা সাইফ আলী খান। একদিকে অভিনেতার পরিবার তার ফেরাকে উদ্যাপন করছে; অন্যদিকে একটি খবর রয়েছে, যা তাদের এ উদযাপনে ভাটা ফেলতে পারে। পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি রুপির ঐতিহাসিক সম্পত্তির ওপর দেশটির মধ্য প্রদেশের উচ্চ আদালত কর্তৃক দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। আদালতের এমন সিদ্ধান্তের ফলে, ১৯৬৮ সালের ‘শত্রু সম্পত্তি আইনে’র অধীনে সাইফের পরিবার এসব সম্পত্তি হারাতে পারে। এনডিটিভির খবরে বলা হয়, এসব সম্পত্তির মধ্যে সাইফের শৈশব কাটানো ‘ফ্ল্যাগ স্টাফ হাউজ’, ‘নূর-উস-সাবাহ প্যালেস’, ‘দার-উস-সালাম, এবং অন্যান্য সম্পত্তি রয়েছে। বিচারপতি বিবেক আগারওয়াল ‘শত্রু সম্পত্তি আইন-২০১৭’ এর সংশোধিত ধারার বিষয়টি তুলে ধরে এর বিধিবদ্ধ প্রতিকারের বিষয়ে বলেছেন। তিনি উল্লেখ করেছেন, রায়ের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্যে তাদের পক্ষাবলম্বন করতে পারবেন। শত্রু সম্পত্তি আইন অনুযায়ী, দেশভাগের পর পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের সম্পত্তি দখলের অনুমতি পায় কেন্দ্রীয় সরকার।
পতৌদি পরিবারের সম্পত্তির সঙ্গে সম্পর্ক
ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের তিন কন্যা ছিলেন। তার ছোট মেয়ে আবিদা সুলতানা ১৯৫০ সালে পাকিস্তান চলে যান। এর মধ্যে তার দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতানা ভারতে থাকার কারণে সম্পত্তির মালিক হন এবং নবাব ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন। সাইফ আলী খান সাজিদা সুলতানার নাতি হিসেবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির একটি অংশের মালিক। তবে সরকার আবিদা সুলতানার পাকিস্তান চলে যাওয়ার বিষয়টি নিয়ে মামলা করেছে এবং এ সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষণা করেছে। গেল ২০১৯ সালে আদালত সাজিদা সুলতানাকে সম্পত্তির উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দেয়। তবে নতুন এ আদেশের ফলে আবারও নতুন করে সম্পত্তিগুলো বিরোধপূর্ণ অবস্থায় পড়ল।


এই বিভাগের আরো খবর