সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ভোররাতে দুটি দোকান পুড়ে ছাই

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মোরশেদ হাওলাদারের কসমেটিক্সের দোকান ও দেলোয়ার গাজীর টিনের গুদামঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে দোকান দুটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা  আগুন নেভাতে সক্ষম হন।
মোরেলগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, ঘন কুয়াশার কারনে তাদের ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন স্বচ্ছ ধারনা পাওয়া যায়নি। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের আরো খবর