সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সনিক ৩ আয়ের নতুন রেকর্ড গড়ল

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

‘সনিক দ্য হেজহগ ৩’ সিনেমাটি বিশ^ মাতিয়েছে। এই ছবিটি দিয়ে দুই বছরের বিরতির পর অভিনয়ে প্রত্যাবর্তন হয়েছে ‘দ্য মাস্ক’খ্যাত কিংবদন্তি অভিনেতা জিম ক্যারির। ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ছবিটি তার দুর্দান্ত যাত্রায় বক্স অফিসে গড়েছে নতুন রেকর্ড। ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে ‘সনিক ৩’। ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তিকে ছাড়িয়ে গেছেন নতুনটির আয়। এখন পর্যন্ত বিশ^ব্যাপী ৪২০ মিলিয়ন ডলার আয় করেছে অভিনেতা জিম ক্যারির প্রত্যাবর্তন ঘটানো সিনেমাটি। এর আগে ‘সনিক দ্য হেজহগ ২’ ৪০৫ মিলিয়ন ডলার আয় করেছিল। আর প্রথম কিস্তি ‘সনিক দ্য হেজহগ’ বক্স অফিস থেকে তুলে নিয়েছিল ৩২০ মিলিয়ন ডলার। জিম ক্যারি অভিনীত সিনেমাটিতে দেখা গেছে, সনিক, টেইলস এবং নাকলস একজোট হয়ে ডক্টর রোবটনিকের সঙ্গে জোট বেঁধে শ্যাডো দ্য হেজহগের বিরুদ্ধে লড়াই করেন। ছবির লেখক জশ মিলার এবং প্যাট কেসি সম্প্রতি সিনেমার কাহিনির কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, গেমের মূল কাহিনির মতো মারিয়া রোবটনিকের মর্মান্তিক মৃত্যু সিনেমায় তুলে ধরা সম্ভব হয়নি। গেমে মারিয়া শ্যাডোর সাহায্যে পালাতে গিয়ে সেনাদের হাতে নিহত হন। কিন্তু সিনেমায় তারা এটি দেখাননি। তার কারণ হিসেবে লেখক বলেন, ‘একটা ছোট মেয়ের মৃত্যু দৃশ্যটি সিনেমাতে রাখা আমাদের জন্য কঠিন ছিল। সেজন্য এটি রাখা হয়নি।’

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর