সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অর্ন্তভূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকায় আওয়ামী লীগ কর্মীদের
অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,  ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক
প্রার্থী ও শহরের পূর্ব বাসাবাটি মেইন রোড এলাকার  রায়হান মাহমুদ লিটু।
তিনি অভিযোগ করেন, গতকাল ২০ জানুয়ারী বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড
বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের আগে সর্বসম্মতি ক্রমে ১০১
সদস্যের তালিকা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পরে তাদের না জানিয়ে
আরো ২০ জন সদস্য নেয়া হয়। এক পর্যায়ে তাদের ৭ জনের নাম বা দিয়ে আরো ৭
জনকে অন্তভূক্ত করা হয়। তারা বেশির ভাগই আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগের মিছিল-মিটিং এ নেতৃত্ব
দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের পাশে থেকে নানা নরকম সুযোগ সুবিধা নিয়েছে
অনিয়মের মাধ্যমে তাদের বিএনপির কমিটিতে স্থান দেয়া হয়েছে।
বিষয়টি তিনি লিখিত ভাবে প্রমাণসহ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ড. শেখ
ফরিদুল ইসলাম ও কমিটির অন্য সদস্যদের জানালেও তারা অজ্ঞাত কারনে কোন
ব্যবস্থা না নিয়ে কমিটি গঠন করে দেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা
উপেক্ষা করে এভাবে আওয়ামী দোষরদের বিএনপিতে স্থান করে দেয়ায়  নিবেদিত
প্রাণ বিএনপির কর্মীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ
করেন।
তিনি আরো বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও  বাগেরহাট পৌরসভার
দূনীতিবাজ সাবেক মেয়র খান হাবিবুর রহমানের সহযোগী কামাল হোসেনকে ৮ নং
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সহযোগী তকদির হক অপুকে
বিএনপির সদস্য করা হয়। বাদ গেছেন এলাকার ত্যাগী বিএনপির কর্মীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর বিএনপির আহবায়ক এস্কেনদার আলী
ঘোষনা দিয়ে আওয়ামীগে যোগ দিয়েছিলেন। তিনি পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের
নেতা-কর্মীদের পুনঃবাসনের চেষ্টা করছেন।
তিনি অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে বাদ দিয়ে প্রকৃত
বিএনপি‘র নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানান।
সংবাদ সম্মেলনে ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী হায়দার, সিনিয়র
সহসভাপতি প্রার্থী রেজাউর কবির রতন ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী ওসমান
মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর