সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রককে সাজিয়ে দিলো তার দুই মেয়ে!

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বাবাকে সাজাতে গিয়ে কী হাল করেছে দ্য রক ওরফে ডোয়ইন জনসনের দুই মেয়ে! চোখের বদলে সারা মুখে মেখে দিয়েছে আই শ্যাডো। দেখতে সিরিয়ালের দৈত্যর মতোই লাগছিল অভিনেতা জনসনকে। নিজের মেয়েদের এই কাণ্ড ভিডিও করে তিনি পোস্ট করেছেন ফেসবুকে। গত শনিবার ডোয়াইন জনসন ভিডিওটি ধারণ করেন। পরদিন পোস্ট করেন। রাতের মধ্যে ৩ লাখ ৮৪ হাজারের বেশি অনুসারী তাতে সাড়া দেন। ভিডিওটি শেয়ার করেন ১৯ হাজারের বেশি মানুষ। মন্তব্যে ২৩ হাজারের বেশি অনুসারী কন্যা ও পিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাদের অনেকে বলেছেন, ‘মেয়ের বাপ হলে এ তো সাধারণ ঘটনা।’, কেউ বলেছেন, ‘খুব ভালো বাবা আপনি।’। গত রোববার সকালে ভিডিওটি শেয়ার করে জনসন লিখেছেন, ‘আমার দুই টর্নেডো জ্যাজি ও টিয়া করেছে কী দেখুন। বলল, বাবা তোমাকে একটু আই শ্যাডো দিয়ে দিতে পারি। আমি বললাম, দাও, কিন্তু একটু জলদি করো আর সুন্দর করে দিও, জিমে যেতে হবে।’ শিশুকন্যাদের প্রতি গভীর ভালোবাসা নিয়ে জনসন আরও লিখেছেন, ‘আরে, আমি জানি ওরা সবসময় ছোট থাকবে না কিংবা বড় হয়ে বাবার সাথে সময় কাটাতে চাইবে না। কিন্তু ওরা সবসময় আমার ছোট্ট মেয়েই থাকবে, তাই আমি সারাদিন এই নির্যাতন সহ্য করব, বয়ে বেড়াবো।’ সর্বশেষ গত বছর ‘রেড ওয়ান’ ও ‘মোয়ানা-২’ ছবিতে কাজ করেছেন সাবেক রেসলিং তারকা ও অভিনেতা ডোয়াইন জনসন। আগামী বছরও ‘মোয়ানা’ সিরিজের একটি ছবিতে কাজ করবেন তিনি। শেষবার মূলত কণ্ঠাভিনেতা হিসেবে তাকে পাওয়া গিয়েছিল।


এই বিভাগের আরো খবর