সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে পেশাদার তিন গরুচোর গ্রেপ্তার, ৪টি গরু উদ্ধার

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে পেশাদার তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি গরু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ফকিরহাট উপজেলঅর বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুরমোহম্মদের ছেলে আ. ছালাম (৫০),  মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০) এবেং মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।
পুলিশ জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চুরির সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মোল্লাহাট এলাকা থেকে চারটি গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুুরির মামলা রয়েছে বলে পুলিশ জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। যে কারনে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার তিন গরুচোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি গরু উদ্ধার করা হয়। প্রকৃত গরুর মালিক পাওয়া গেছে তাদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃতদের রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। #


এই বিভাগের আরো খবর