সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘কাজের গতি ফিরেছে, দর্শকেরা আবারও নাটক দেখছেন’

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিনোদন: শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন বলে জানালেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। কারণ হিসাবে আলাপচারিতার শুরুতে জানালেন, মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তাঁর অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। এই সাড়া দেখেই অভিনেতার ভাষ্য, গেল বছরের দেশের রাজনৈতিক পরিস্থির পর দর্শক আবার নাটকে ফিরেছেন। সেটা কেমন জানতে চাইলে ফারহান বলছিলেন এভাবে, ‘৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন।’ অভিনেতা আরও যুক্ত করেছেন, ‘এটা সত্যি ভালোলাগা আমার জন্য। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। আমি বেঁচে বেঁচে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।’ মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখছেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন। আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক, কখনো পিচাশ, কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা। ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহের এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা যায়, নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান-স্পর্শিয়ার।


এই বিভাগের আরো খবর