সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদায় ডেভিড লিঞ্চ

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিনোদন: হলিউডের বিখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। তার বয়স হয়ে ছিল ৭৮ বছর। নির্মাতার মৃত্যুর কথা নিশ্চিত করেছে তার পরিবার। খবর ভ্যারাইটির। ভ্যারাইটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এক ফেসবুক পোস্টে তার পরিবার ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়। ১৯৪৬ সালে জন্ম নেওয়া মার্কিন এ নির্মাতা ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফ্যান্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। এ ছাড়া ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ মুভিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ‘টুইন পিকস’ মুভিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের নির্মাতারাও।


এই বিভাগের আরো খবর