সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোদেলার হাবিব বন্দনা

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিনোদন: প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলার ‘রাজকুমার’ গান। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। রোদেলার নতুন এ গানটি নিয়ে প্রশংসা করেছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। এবার তার সঙ্গে নিজের গান প্রকাশের ইচ্ছা করলেন তরুণ এ শিল্পী। এ নিয়ে রোদেলা তার ফেসবুকে লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ, যিনি আমাকে বাংলা সংগীতের প্রেমে ফেলেছেন এবং যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি আমাকে ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়েছেন। সপ্তাহান্তে তার এ কথাটি সত্যিই আমাকে আনন্দিত করেছে। এখন আমি অবশেষে নিজেকে বলতে পারি যে, আমি এ গানটি বেশ ভালো করেছি। আমি খুব আশাবাদী, একদিন আপনার সঙ্গে একটি ডুয়েট গাওয়ার সুযোগ পাব। আমাকে আপনার আশীর্বাদে রাখবেন।’ এর আগে মারুশার কথায় এবং হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে বাধাহীন মনের গল্প শিরোনামে গানে কণ্ঠ দেন তিনি। এবার তার সঙ্গে ডুয়েট করার ইচ্ছা প্রকাশ করলেন রোদেলা। নতুন গানটি নিয়ে তার মা ন্যান্সিও বেশ আশাবাদী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন রোদেলা।


এই বিভাগের আরো খবর