সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব বাড়ছে বিএনপিতে

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বিএন পির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি জোরালো হচ্ছে। অভিযোগ উঠেছে, গ্রুপিংয়ের কারনে কোন কোন অংশ নিজের লেজ ভারি করতে ‘হঠাৎ বিএনপির’ লোকজনকে ভোটার ও প্রার্থী করছেন। আবার কেউ নৌকায় চড়ে বসা লোকদেরকে ভোটার করছেন কাউন্সিলে পদ টিকিয়ে রাখার জন্য। এসবের কারনে ইতোমধ্যে সংক্ষুব্ধ নেতাকর্মীরা গণমাধ্যমে প্রকাশ্যে অভিযোগ তুলে ধরছেন। সাংবাদিক সম্মেলনও করেছেন কোন কোন নেতা। আবার প্রকাশ্যে প্রতিবাদ, বিক্ষোভও করছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১ টার দিকে প্রেস ব্রিফিং করে সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আবুল হোসেন হাওলাদার। ওই ইউনিয়নে বিএনপি থেকে বহিস্কৃত এক নেতার নির্দেশনায় ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী দোসরদেরকে ভোটার তালিকায় অন্তরভূক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগেরদিন বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলে গ্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ২নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মো. মইন হাওলাদার সরোয়ার। খাউলিয়া ইউনিয়নে দুটি পক্ষ মারমুখি অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার নবগঠিত বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড কমিটির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন কর্মী। সেখানেও আওয়ামী ঘরানার লোকদেরকে ভোটার বানিয়ে ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

গত মঙ্গলবার(১৪ জানুয়ারি) পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী। কর্মীদের চাপে ওই ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সকল ইউনিয়নে কমিটি গঠন চলছে। বড় দল হিসেবে কিছু ঝামেলা ও অভিযোগ থাকবে। সাংগঠনিকভাবে এসবের দ্রুত সমাধান করা হবে।


এই বিভাগের আরো খবর