সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফারিণ এবার ভক্তদের জন্য ইংলিশ গান গাইলেন

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। ইতোমধ্যে গান গেয়ে তা প্রমাণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে। অভিনেতা-সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ডুয়েট গান করেছিলেন তিনি। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এবার গান গাইলেন ইংরেজিতে। মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি শোনা যায় ফারিণের কণ্ঠে। গত বুধবার রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইলেন অভিনেত্রী। ফারিণের কণ্ঠে ইংরেজি গান শুনে ভক্ত-অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেনÑ অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে। উল্লেখ্য, ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করেছেন ফারিণ। বেশ কিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।


এই বিভাগের আরো খবর