সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে তারুন্যের উৎসব উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে এ
উৎসব অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি
সামাজিক আচরণে দুর্বল শিশু ও তাদের অভিভাবকরা।
সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে আসা অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা
শহরের স্বাধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। এদের মধ্যে কেউ কানে শোনে না,
কেউ কথা বলতে পারেন না, আবার কারও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, কেউ বা আবার
ঠিকমত হাটতে পারেন না। শারীরিক এরকম নানা সমস্যরা মধ্যেও ক্রীড়া উৎসবে
আসতে পেরে সবাই আনন্দিত, সবার চোখে মুখে আনন্দের ছাপ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসব শিশুরা বাসকেট বল,
ব্যাটমিন্টন, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, নাচ, গানসহ বিভিন্ন
প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দিনব্যাপি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী
সকল শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয়।
ব্যতিক্রমী এই প্রশিক্ষনে অংশগ্রহন করতে পেরে খুশি পিছিয়ে পড়া শিশু ও তাদের
অভিভাবকরা।
অটিস্টিক শিশুদের জন্য প্রতিনিয়ত এই ধরণের আয়োজন করতে পারলে, তাদের সমজের
মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান
অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে অণুষ্ঠিত ক্রীড়া
উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।


এই বিভাগের আরো খবর