সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনি থেকে ৬০ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। জানা গেছে, জোহানেসবার্গ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্টিলফন্টেইনের এই খনিতে ১০০ জনেরও বেশি লোক মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের দ্বিতীয় দিনে অবৈধ খনি থেকে মোট ১০৬ জনকে জীবিত উদ্ধার কর করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আগের দিন মঙ্গলবার ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খনিটি ভ‚গর্ভের ২ দশমিক ৬ কিলোমিটার গভীরে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সেনজো মাচুনু মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে কতজন শ্রমিক থাকতে পারে, তা অনুমান করতে অস্বীকৃতি জানান। পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ স্টিলফন্টেইনে ১ হাজার ৫০০ জনেরও বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করেছে। মাঝে কর্তৃপক্ষ খনিতে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। যাতে শ্রমিকদের জোর করে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু নভেম্বরে একটি আদালত আদেশ দেয়, পুলিশকে খনিতে সমস্ত বিধিনিষেধ তুলে নিতে হবে, যাতে মাটির উপরে থাকা লোকেরা নিচের লোকদের জন্য খাবার এবং পানি সরবরাহ করতে পারে।


এই বিভাগের আরো খবর