সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বামী শ্রীরাম নেনে মাধুরীকে গাড়ি উপহার দিলেন

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন। এদিকে বছরের শুরুতেই বড় উপহার পেলেন এ অভিনেত্রী। যে গাড়ির দাম ৬ কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে অভিনেত্রীর গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। একটি লাল রঙের ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন তিনি। স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে ইতোমধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির । অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা। প্রসঙ্গত, বর্তমানে সিনেমা কমই করেন মাধুরী। গত বছর ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন তিনি। ব্যবসায়িক সফল ছিল সেই ছবি। তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন।


এই বিভাগের আরো খবর