সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উর্বশীকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। এদিকে বক্স অফিসে ছবি সফল হয়েছে, এমনটা দাবি প্রযোজকদের। সব মিলিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। নাচতে নাচতে অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়িয়েছেন অভিনেতা। অভিনেত্রী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। এই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমনভাবে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাও চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।


এই বিভাগের আরো খবর