সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল’কে গ্রেফতারে তৎপর ডিবি

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় আলোচনায় আসা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন এবং ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইমন ও পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের তৎপরতা চলছে।”

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে চাপাতি দিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে উঠে আসে ইমন ও পিচ্চি হেলালের নাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, জেলে থাকা অবস্থায়ও তারা অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন।

ডিবি প্রধান জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ তৎপর। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র, গুলি এবং বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ডিবি প্রধান বলেন, “কোনো চাঁদাবাজ, ছিনতাইকারীর ঠাঁই এই দেশে হবে না। অপরাধীদের কঠোরভাবে দমন করা হবে। আমি রক্তচক্ষুকে ভয় পাই না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।”

ইমন ও পিচ্চি হেলাল গত আগস্টে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলিফ্যান্ট রোডের ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে সরকারও কঠোর অবস্থানে রয়েছে।


এই বিভাগের আরো খবর