সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে আইনের আশ্রয় নিয়ে বিপাকে বিধবার পরিবার

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর ও লুটের ঘটনায় আইনের আশ্রয় নিয়ে বিপাকে পড়েছেন এক বিধবা নারী। ভূক্তভোগী ওই নারীর নাম শ্যামলী গেম। দুই সন্তানের জননী শ্যামলী বেগমের বাড়ি পৌরসভার ভাইজোড়া গ্রামে। গত ৫ জুলাই মধ্যরাতে ১৫-২০ জনের একটি বাহিনী শ্যামলী বেগমের ঘরে ঢুকে তার দুই সন্তান ও তাকে বেধেঁ ঘরের মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে ঘরটির খুটি কেটে কাত করে ফেলে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামলী বেগম বাদি হয়ে মোশারেফ শেখ, লাকি ইয়াসমিনসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলার এজাহারভূক্ত ৩জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য একের পর এক বাদিকে চাপ প্রয়োগ করে আসছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শ্যামলী বেগম সোমবার বেলঅ ১১ টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেণ।

শ্যামলী বেগম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে বিগত সরকারের আমলে স্থায়ীয় নেতাদের ছাত্রছায়ায় তার আপন বোন লাকী বেগম স্থানীয় একটি বাহিনী ভাড়া করে তার(শ্যামলী বেগমের) বাড়িতে ভাংচুর ও লুটের ঘটনা ঘটায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ভবতোষ রায় বলেন,  শ্যামলী বেগমের বসতবাড়িতে হামলার ঘটনায় ৩ জন আসমিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে। শ্রীঘ্রই চার্জশীট পাঠানো হবে আদালতে।


এই বিভাগের আরো খবর