সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জিয়াউর রহমানের থিম সং মুরাদ নূরের সুরে

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিনোদন: স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে থিম সং নির্মিত হচ্ছে। গীতিকবি মুনশি ওয়াদুদের কথায়, সুরকার মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গত রোববার রাজধানীর লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়। গীতিকবি মুনশি ওয়াদুদ বলেন, রাজীবের গলাটা আমার কাছে খুব স্পেশাল মনে হলো। স্পষ্ট উচ্চারণ। অস্বাভাবিক কঠিন শব্দগুলো অবলীলায় কাব্যিক হয়ে উঠেছে। জিয়াউর রহমানকে চিত্রিত করার জন্য কতগুলো গৎবাঁধা শব্দের ব্যবহার, ওটুকুই আমার কর্ম। বাকি সকল কৃতিত্ব মুরাদ নূরের। আমি আশাবাদী এই গানে জিয়াউর রহমানের অনুসারীরা নতুন উদ্যোমে এগিয়ে যাবে। সুরকার মুরাদ নূর বলেন, বিশেষ মানুষ নিয়ে সৃষ্টি করতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকে। আমারও তাই হয়েছে। জিয়াউর রহমান নামের সাথে আমার শৈশব কৈশোরের পারিবারিক ঐতিহ্য জড়িত। চেষ্টা করেছি গানে গানে এই মহান ব্যক্তিকে নতুন প্রজন্মের কাছে সঠিক উপস্থাপন করতে, বাকীটা দর্শকশ্রোতাদের মন্তব্যে মূল্যায়িত হবে। কণ্ঠশিল্পী রাজীব বলেন, খুবই ভালো লাগছে একটি ঐতিহাসিক সৃষ্টির সাথে জড়িত হয়ে। আদর্শিক কারনে আরো বেশি ভালো লাগছে। এমন কাজে আমাকে যুক্ত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান। জানা গেছে, আগামী ১৯ই জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটাল সকল মাধ্যমে বিশ^ব্যপী প্রকাশিত হবে।


এই বিভাগের আরো খবর