সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্মাতা রায়হান রাফি বাবা হারালেন

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিনোদন: জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা। তিনি লিখেছেন, রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তমা আরও লিখেছেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার (আজ) দাফন করা হবে। সবশেষে চিত্রনায়িকা লিখেছেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ। জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত, রায়হান রাফি নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পায়।


এই বিভাগের আরো খবর