সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

আবু-হানিফ, বাগেরহাট প্রতিনিধিঃ মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে মরিয়ম নামে তিন
বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে
খুলনা-মোংলা রেলপথের দিগরাজ পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।
দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলায় এই দূর্ঘটনা ঘটেছে
বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহত শিশুর মা ফাতেমা বেগম জানায়, দুই সন্তানকে নিয়ে
মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন সে।
পথিমধ্যে দিগরাজের রেলক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে
ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে
রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে
গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে।
পরে ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর
কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু মরিয়ম মারা গেছে
বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মোঃ শামিম হাসান।
এদিকে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা
গেটম্যান মোঃ শাহিনের বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ
জনতা। এসময় মোংলা-খুলনা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ
করে দেয় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে এই
সড়কে আবার যান চলাচল শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত
দিগরাজ রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক রয়েছেন। তার বাড়ী নাটোর
জেলায় বলে জানা গেছে।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, দায়িত্ব অবহেলার
কারণে গেটম্যান মোঃ শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যাবস্থা নিবে
এবং এ ঘটনায় মামলার গ্রহণের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর