সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ -এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সংগীত নিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি অভিনয়েও বেশ পারদর্শী। এদিকে চলতি বছরের শুরুতে ২য় বিয়ে করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তাহসানের পর এবার বিয়ের খাতায় নাম লেখালেন সাবরিনা এহসান পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সংগীতশিল্পীর মা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না। গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, কবে কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চান না । উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।


এই বিভাগের আরো খবর