সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজ জীবনের প্রেমের প্রসঙ্গে মুখ খুললেন আমির খান

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

৬০ বছর পেরিয়েও এখনও আগের মতো রোম্যান্টিক বলিউড হিরো আমির খান। ছেলের অভিনীত সিনেমার ট্রেলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেন নায়ক। সেখানে প্রেম প্রসঙ্গে টেনে আনলেন নিজের দুই স্ত্রীর কথাও। জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপা’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেই প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। একদিকে যেমন আমিরের ছেলে জুনায়েদ একটি ভালোবাসার গল্পের মাধ্যমে নিজেকে ডেবিউ করলেন, তেমন বছরের পর বছর রোম্যান্টিক সিনেমায় অভিনয় করার পর প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান। আমির খান বলেন, ‘আমি অনেক রোম্যান্টিক মানুষ। হয়ত এই কথাটি আপনার বোকা বোকা লাগবে। কিন্তু সত্যি আমি কতটা রোম্যান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমি রোম্যান্টিক সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি।’ আমির খান বলেন, ‘আপনি যত বয়স্ক হবেন তত আপনি জীবনকে, আপনার চারপাশের মানুষকে বুঝতে শিখবেন। আপনি কী কী ভুল করেছেন, আপনার মধ্যে কি ভুল ত্রæটি রয়েছে, সব কিছুই বুঝতে শিখবেন আপনি। আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সেই হতে পারবে যার সঙ্গে আপনি আপনার সারা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবেন।’ ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েক বন্ধুর সহযোগিতায় রেজিস্টার অফিসে বিয়ে সারেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান- জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

 


এই বিভাগের আরো খবর