সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উড়ন্ত বছর শুরু করলো রোনালদো

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের শুরুটা দারুণই হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বছরের প্রথম ম্যাচে আল নাসরের জয়ে অবদান রাখতে পেরেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৫ সালের উদ্বোধনী ম্যাচে আল উখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচটিতে রোনালদোদের দলের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। গত বৃহস্পতিবার রাতে আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমে গোল করে আল উখদুদ। ম্যাচের ৫ মিনিটে স্বাগতিক দলের জালে বল ফেলেন উখদুদের স্যাভিয়ার গডউইন। ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। ২৯ মিনিটে সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানের গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা। ৪২ মিনিটে আল নাসরকে লিড (২-১) এনে দেন রোনালদো। পর্তুগিজ তারকা গোলটি করেন পেনাল্টি থেকে। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। এতে ৩-১ তে এগিয়ে যায় আল নাসর। গত বৃহস্পতিবারের আগে আল নাসরের সর্বশেষ ম্যাচটি ছিল গেল বছরের ৬ ডিসেম্বর। ওই ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছিল রোনালদোরা। এক মাসের বেশি সময় বিরতির পর রাজার বেশে ফুটবলের মাঠে ফিরলো আল নাসর। চলতি মৌসুমের ১১তম গোল করলেন দলের প্রাণভোমরা রোনালদো। দুর্দান্ত জয়ে সৌদি প্রো লিগের টেবিলের তৃতীয়স্থানে উঠে গেছে আল নাসর। ১৪ ম্যাচে নজদের রাইডদের পয়েন্ট ২৮। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে আল ইত্তিহাদ। তাদের সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।


এই বিভাগের আরো খবর