সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জন্মদিনে নুসরাতের আবেগঘন পোস্ট

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনও বা রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে নিন্দুকদের এসব সমালোচনা নিয়ে না ভেবে নিজের শর্তে বাঁচতে চান অভিনেত্রী। জন্মদিনেও সেরকমই এক বিশেষ উপলব্ধির কথা জানালেন নুসরাত। জন্মদিন উদযাপনের জন্য যশের সঙ্গে দুবাইতে রয়েছেন নুসরাত। সেখান থেকে একগুচ্ছ রঙিন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচকদের বুঝিয়ে দিলেন শত বিতর্কেও তিনি তার শর্তে অটল রয়েছেন। এবার ৩৫ বসন্ত পেরিয়ে জীবনের বিশেষ উপলব্ধি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বার্থডে পোস্টে নুসরত জাহান লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি।’ তার কথায়, ‘শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন।’


এই বিভাগের আরো খবর