সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিং খান ‘বরবাদ’ ছবির শ্যুটিং করতে ফের মুম্বাইতে

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খানের এক নতুন লুক প্রকাশ পায়। তখন শাকিব জানিয়েছিলেন, ‘বরবাদ’ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মেগাস্টার শাকিব খানের সে কথাই অবশ্য অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ছবিটি নিয়ে নায়ককে নিয়ে একেবারেও কম দৌড়াদৌড়ি করতে হয়নি। গত বছর অক্টোবরে মাসখানেকের সফরে মুম্বাই যান শাকিব। সেখানে ২৮ দিন ধরে করেন ‘বরবাদ’ ছবির শ্যুটিং। এবার বাকি অংশের কাজ করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার। স¤প্রতি ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমে জানিয়েছেন, ১০/১১ তারিখ বরবাদের শ্যুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান। দু সপ্তাহ সময় নিয়ে ছবির বাকি অংশের কাজ করবেন। হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ওপার বাংলার ইধিকা পাল। এছাড়াও আছেন সেখানকার যীশু সেনগুপ্তসহ বাংলাদেশের শিল্পীরাও। ছবির কাজ কতদূর, সে প্রসঙ্গে পরিচালক জানান, শ্যুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগিরই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।


এই বিভাগের আরো খবর